শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লিটনের শতক মিস, দিন শেষে বাংলাদেশ ২৯৪/৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

দুরন্ত ব্যাটিংয়ে শতকের আভাস দিয়ে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু নাহ! শতক ধরা দিলো না। পাঁচ রানের জন্য জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন না এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

১৩২ রানে ছয় উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপে গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন লিটন। ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন তিনি।

প্রথম দিন শেষে বাংলাদেশ ২৯৪ রান তুলতে হারিয়ে ফেলেছে ৮ উইকেট। আলোর স্বল্পতার কারণে কয়েক ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। লিটন বিদায় নিলেও অর্ধ-শতক করে ক্রিজে এখনো টিকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪১ বলে ৫ বাউন্ডারিতে ৫৪* রান নিয়ে তারকা এ অলরাউন্ডার ব্যাটিং করে যাচ্ছেন। ১৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।

তার আগে ব্যাট হাতে আলো ছড়ালেন কেবল মুমিনুল হক। ছিনিয়ে নিলেন দুরন্ত এক ফিফটি। ৯২ বলে ১৩ চারে খেললেন ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস। ক্যাপ্টেন মুমিনুলের সঙ্গে ওপেনার সাদমান ইসলাম দলীয় স্কোরে যোগ করেন ২৩ রান।

জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। দুটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নিয়াউচি।

সংক্ষিপ্ত ইনিংস

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯৪/৮, ৮৩ ওভার (লিটন ৯৫, মুমিনুল ৭০, মাহমুদউল্লাহ ৫৪* (ব্যাটিং), সাদমান ২৩, তাসকিন ১৩* (ব্যাটিং), মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০, মিরাজ ০; মুজারাবানি ৩/৪৮, তিরিপানো ৩/৩৬ ও নিয়াউচি ২/৬৯)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD