শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

৮ বার ধরা পড়েও ইয়াবা ব্যবসা ছাড়েননি লেংড়া মান্নান!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

লক্ষ্মীপুরে ইয়াবা বিক্রির অপরাধে আট মামলার আসামি আবদুল মান্নান ওরফে লেংড়া মান্নানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এবার তার কাছে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এর আগে আটবার গ্রেপ্তার করা হলেও ইয়াবা ব্যবসা ছাড়েননি মান্নান।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিনি ৯ বার মাদককাণ্ডে গ্রেপ্তার হলেন। মান্নান মধুবানু মসজিদ বাড়ির বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মান্নান চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তিনি ইয়াবা-গাঁজাসহ হাতেনাতে প্রশাসনের কাছে ধরা পড়ে জেলেও যান। এরপর জামিনে বের হয়ে ফের মাদক ব্যবসায় পুরোদমে জড়িয়ে পড়েন। আত্মীয়-স্বজনদের অনেকেই তার সঙ্গে সম্পর্কের কথা বলতে চান না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, মান্নান চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরআগেও মাদক-দ্রব্যসহ তাকে আটবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন। ওইসব মামলায় জামিনে বের হয়েও তিনি ভালো হননি। এবারও তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। সদর মডেল থানায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD