শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদউল্লাহ-তাসকিন জুটির পঞ্চাশ, তিনশ পেরিয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের ব্যাটে দ্বিতীয় দিনের সকালের সেশনে দারুণ লড়াই করছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশের রান তিনশ ছাড়িয়ে গেছে। নবম উইকেটে জুটির পঞ্চাশ রান পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ ও তাসকিন।

স্কোর: বাংলাদশে ৩২৪/৮

ব্যাটিং: মাহমুদউল্লাহ ৬৫, তাসকিন ২৮

জুটি: ৫৮ (৬৪)

আউট: আউট: সাইফ ০, শান্ত ২, সাদমান ২৩, মুশফিকুর রহিম ১১, সাকিব আল হাসান ৩, মুমিনুল ৭০, লিটন ৯৫, মিরাজ ০।

কত দূর যাবে বাংলাদেশ?

হারারের উইকেটে কত রান নিরাপদ নিশ্চিত নয় বাংলাদেশ। প্রথম দিন শেষে দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন, হাতে দুই উইকেট রেখে যতটা সম্ভব রান বাড়াতে চায় বাংলাদেশ।

৮ উইকেটে ২৯৪ রানে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে মুমিনুল হকের দল। ৫৪ রানে মাহমুদউল্লাহ ও ১৩ রানে তাসকিন ব্যাটিং করছেন। এরপর আছেন ইবাদত হোসেন। তাদের হাত ধরে কতদূর যাবে বাংলাদেশ সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

১৬ মাস পর টেস্ট দলে ফিরে মাহমুদউল্লাহ নিজের অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিয়েছেন ২২ গজে। দলকে খাদের কিনারা থেকে তুলে এনে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন। তবে এখনও বহুদূর যেতে হবে তাকে। তার ব্যাট হাসলে হাসবে বাংলাদেশও।

প্রথম দিন মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন লিটন। মুমিনুলের ব্যাট থেকে এসেছিল ৭০ রান। বাকিরা কেউই দায়িত্ব নিতে পারেননি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD