শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সবার নজর কেড়েছে ২৫ মণের ‘কালা পাহাড়’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাবাসীর নজর কেড়েছে ২৫ মণ ওজনের ষাঁড় ‘কালা পাহাড়’। এই ষাঁড়টির মালিক উপজেলার কুশলা ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা গ্রামের খামারি হাবিবুর রহমান শেখ।

জানা যায়, সাড়ে তিন বছর ধরে হাবিবুর রহমান শেখ এই হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি লালন-পালন করেছেন। এখন তিনি এই ষাঁড়টি বিক্রি করতে চাচ্ছেন। ষাঁড়টি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় করেন খামারি হাবিবুর রহমানের বাড়িতে। তবে এখন পর্যন্ত এই ষাঁড়টির কোনো ক্রেতা দাম হাঁকাননি বলে জানিয়েছেন ওই খামারি।

খামারি হাবিবুর রহমান জানান, সাড়ে ৫ ফিট উচ্চতা ও ৮ ফুট লম্বা এই ষাঁড়টির ওজন ২৫ মণ। ষাঁড়টি দেখতে কালো বর্ণের হওয়ার কারণে তিনি এর নাম দিয়েছেন ‘কালা পাহাড়’।

কাঁচা ঘাস, খৈল, ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া, খড়, চিটাগুড় খাওয়াইয়ে প্রাকৃতিকভাবে ষাঁড়টি লালন-পালন করেছেন।

তিনি বলেন, সাড়ে তিন বছর ধরে ষাঁড়টি লালন-পালন করতে আমার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে প্রতিদিন ষাঁড়টির পেছনে আমার ৮০০ টাকা খরচ হচ্ছে। আমি সাত লাখ টাকা হলে ষাঁড়টি বিক্রি করব।

মান্দ্রা গ্রামের ইব্রাহিম শেখ বলেন, জীবনে আমি এত বড় গরু দেখিনি। আমার মনে হয় কোটালীপাড়ার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু। হাবিবুর রহমান অনেক কষ্ট করে এই গরুটি লালন-পালন করেছেন। তিনি যদি এই গরুটি এখন ভালো দামে বিক্রি করতে না পারেন, তা হলে তিনি ক্ষতির সম্মুখীন হবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কুমার দাস বলেন, হাবিবুর রহমানের মতো অনেক খামারিই আমাদের কাজ থেকে পরামর্শ নিয়ে ষাঁড় পালন করেছেন। এরা যদি এ বছর এই ষাঁড় বিক্রি করে লাভবান হয়, তা হলে আগামীতে এদের মতো অনেকেই ষাঁড় পালনে আগ্রহী হবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD