ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দাপুটে ব্যাটিংয়ে পেলেন জাদকুরী তিন অঙ্কের দেখা। তার সঙ্গে দুরন্ত ব্যাট চালিয়ে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদও। হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া তাসকিন পেয়েছেন চমৎকার এক ফিফটির দেখা।
২০৬ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৯* রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এখনো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ৮০ বলে ৮ বাউন্ডারিতে তাসকিন (৫২*) ছুঁয়েছেন অর্ধ-শতক। দলীয় স্কোরে দুজনে মিলে ১২৪ পার্টনারশিপ গড়ে এখনো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন দুজনে।
প্রতিবেদন লেখা পর্যন্ত হারারে টেস্টের প্রথম ইনিংসে ১০৪.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০২ রান তুলেছে টাইগাররা।
প্রথম দিন ৯২ বলে ১৩ চারে ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস খেলেন ক্যাপ্টেন মুমিনুল হক। তার সঙ্গে লিটন ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন।