শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে বেড়েছে করোনায় মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ভারতে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল চার লাখ ৫ হাজার ৯৩৯ জনে। বৃহস্পতিবার দেশটিতে ৮১৭ জনের মৃত্যু হয়েছিল।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৩৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭ লাখ ৫২ হাজার মানুষ।
তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে।

এর আগে বৃহস্পতিবার ৪৫ হাজার ৮৯২ জন, বুধবার ৪৩ হাজার ৭৩৩ জন এবং মঙ্গলবার সাড়ে তিন মাসের মধ্যে সবচেয়ে কম ৩৪ হাজার ৭০৩ জন করোনাক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন ৪০ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হলেন দেশটিতে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ১৭ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৮ লাখ মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD