শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু কর: তাসকিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

৮ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। শুরুতেই জোড়া শিকারে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানি।

কিন্তু ধ্বসস্তূপের ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন লিটন দাস ও মাহমুদউল্লাহ।

এ জুটি খুব পোড়াচ্ছিল মুজারাবানিকে। অবশেষে ৯৫ রানে ব্যাট করতে থাকা লিটনকে শুম্বা ফেরালে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন স্বাগতিকরা।

লিটন দাস যখন সাজঘরে ফিরছিলেন স্কোরবোর্ডে বাংলাদেশের সামনে তখন ২৭০ রান। কিন্তু নেই ৭ উইকেট। এতে হাসিটা চওড়া দেখাচ্ছিল পেসার মুজারাবানির।

কিন্তু মুজারাবানির সেই চওড়া হাসিকে দ্বিতীয় দিনে একেবারে মিলিয়ে দিলেন তাসকিন আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
পেসার তাসকিন খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যানের মতো। জিম্বাবুয়ান বোলারদের ভালোই মোকাবিলা করলেন। চার মারছিলেন, ছাড়ার বল ছাড়ছিলেন।

এদিকে ১০ নম্বর ব্যাটসম্যান গোটা দলকে ভোগাচ্ছে, ভাবতেই পারছিলেন না ব্লেসিং মুজারাবানি। তাসকিনকে দ্রুত আউট না করার হতাশায় ডুবে গিয়েছিলেন। আর সেই হতাশা ক্ষোভ আকারে প্রকাশ পেল।

দিনের তৃতীয় ওভারে মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বাউন্সার ছেড়ে দিয়ে একটু ব্রেকডান্স সেরে নিলেন তাসকিন। তাতেই ক্ষেপে গেলেন মুজারাবানি। তেড়ে এলেন তাসকিনের দিকে।

তাসকিনও চুপচাপ থাকেননি। তাসকিনের হেলমেট আর মুজারাবানির মুখ লেগে থাকল খানিকক্ষণ, কথা কাটাকাটি চলল সেভাবেই।

সেই ভিডিওটি নেটদুনিয়ায় এখন ভাইরাল। আলোচনার বিষয়বস্তু। কৌতূহল জেগেছে ক্রিকেটপ্রেমীদের কি কথা হয়েছিল দুই দেশের পেসারদের মধ্যে এভাবে চোখে চোখ রেখে?

দিনশেষে তাসকিন জানিয়েছেন সে কথা।

তিনি বলেন, ‘ওরা আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল। বাউন্সার মারার চেষ্টা করছিল। ভালো জায়গায় বল করছিল। আমি সামলাচ্ছিলাম ভালো। বিরক্ত হয়ে বেশ কয়েকবার গালিও দিয়েছে। তৃতীয়বার যখন গালি দিয়েছিল, তখন আমিও তেড়ে গিয়েছিলাম। তখন আমি বলছিলাম— আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু করো! এটিই বলেছি। আর কিছু বলিনি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD