রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

করোনাকালের হজে অংশ নেবেন ১৫০টি দেশের নাগরিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ রোধে টিকা নেওয়া মাত্র ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। মাত্র ১০ দিনের হজের আবেদনে সাড়ে পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেন। ইতিমধ্যে সৌদিতে অবস্থানরত ১৫০টি দেশের নাগরিকদের থেকে ৬০ হাজার আবেদনকারীকে নির্বাচন করেছে দেশটির সরকার। সৌদি বার্তা সংস্থার সূত্রে এ খবর জানা যায়।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে হজের আবেদনকারীদের নির্বাচন করা হয়েছে। ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও প্রথম বার হজ পালনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও করোনা টিকা গ্রহণ ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি কর্তৃপক্ষ।

গত ১২ জুন সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার। এরপর থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। মাত্র পাঁচ লাখ ৫৮ হাজার ২৭০ জন আবেদন করেন। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : আরব নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD