শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কঠোর লকডাউনেও শিমুলিয়ায় যাত্রী পারাপার, অপেক্ষায় ২ শতাধিক গাড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

করোনা নিয়ন্ত্রণের কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকার পরও শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে। এছাড়া ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক পণ্যবাহী গাড়ি অবস্থান করছে বলে জানা গেছে।

শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়িতে যেতে ঘাটে আসছেন। নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে নদী পার হচ্ছেন। এতে ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী গাড়িও।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ‘নৌরুটে বর্তমানে ১০ ফেরি চালু রয়েছে। যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

তবে ঢাকা থেকে সড়ক পথে পুলিশের চেকপোস্ট উপেক্ষা করে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। তাই এখন যেসব যাত্রীরা ঘাটে আসছে তাদের স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করা হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক পণ্যবাহী গাড়ি অবস্থান করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD