শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা, ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি লড়াই করবে দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলা শুরু রোববার ভোর ৬টায়। এই খেলাকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এরই অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে। জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপযোগে মাইকিং করা হচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খেলার বিষয়ে প্রচারণা চালাতে গাড়িতেও মাইক লাগানো হয়েছে। এছাড়া সদর মডেল থানার ১৫টি বিটের কর্মকর্তারা মাইকিং শুরু করেছেন। বাইরে প্রজেক্টরে গণজমায়েত হয়ে খেলা দেখা যাবে না, বাসায় বসে খেলা দেখতে হবে। এছাড়া খেলাপরবর্তী কোনো বিজয় মিছিল করা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, কোপা আমেরিকার খেলা নিয়ে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয়, তা মাইকিং করে জানিয়ে দেয়া হচ্ছে। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম। এছাড়া জেলার ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চায় পুলিশ।

খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নওয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এ মারধরের জেরে ওই রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগীকে মারধর করে ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজন। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD