শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোপায় চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

বার্সেলোনার হয়ে লিওনেল মেসি জিতেছেন কত না শিরোপা। কিন্তু প্রিয় জন্ম আর্জেন্টিনাকে ঠিক উপহার দিতে পারছিলেন না একটি মেজর ট্রফি। আন্তর্জাতিক শিরোপা খরাটা অবশেষে কাটিয়ে ফেললেন এ ফুটবল জাদুকর।

মারাকানার শিরোপা নির্ধারণী ম্যাচে মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো কোপা আমেরিকায়। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী নেইমারের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাকর ফুটবল টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব কেড়ে নিল আলবিসেলেস্ত শিবির।

ম্যাচের ২২তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিলিয়ান গোলরক্ষক চোখ ফাঁকি দেন তিনি। এডারসনের মাথার ওপর দিয়ে তারকা প্লেমেকার ডি মারিয়া বল পাঠিয়ে দেন জালে। তার এ গোলে বল যোগান দেন রদ্রিগো ডি পল।

সমতাসূচক গোল অবশ্য করে ছিল স্বাগতিক ব্রাজিল। তবে অফসাইডের কারণে রিচার্লিসনের গোল বাতিল হয়ে যায়।

বল দখলের লড়াইয়ে ব্রাজিল জিতলে শিরোপা দখলে নিতে পারেনি মরিয়া আর্জেন্টিনার কাছ থেকে।

এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপ জিতল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের সর্বাধিক ১৫তম ট্রফি জয়ের রেকর্ড স্পর্শ করেছে কোচ লিওনেল স্কালোনির দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD