শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

রোববার (১১ জুলাই) সকালে গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. এনাম ও বশির আহম্মদকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD