শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যোগ্য ব্যক্তি হিসেবেই শিরোপা জিতেছো তুমি: মেসির স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতলো আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনা এ শিরোপা জয়ের স্বাদ পেল।

ম্যাচ শেষে শিরোপা জয় করায় সতীর্থদের সঙ্গে আনন্দ-উল্লাসে ব্যস্ত লিওনেল মেসি। ঠিক তখনই তার স্ত্রী আন্তেল্লা রোকুজ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যোগ্য ব্যক্তি হিসেবেই শিরোপা জিতেছেন স্বামী লিওনেল মেসি।

রোকুজ্জে আরও লিখেছেন, আমরা এখন চ্যাম্পিয়ন। এগিয়ে যাও আর্জেন্টিনা। ভালোবাসা এগিয়ে যাও। এতদিন যে স্বপ্ন ছিল তা পেয়েছ। সত্যিই তুমি শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখার জন্য এবং একসঙ্গে উদযাপনের জন্য অপেক্ষা করতে পারছি না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD