শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রাতে সড়কে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজধানীর সায়েন্স-ল্যাবরেটরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম এম এ লতিফুর রহমান (৩০)। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী থানায়। তারা বাবার নাম আব্দুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় স্ত্রী নাজমা ও এক সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

দ্রুতগামীর গাড়ি লতিফুরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় লতিফুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, রাতে দ্রুতগামী অজ্ঞাত কোনো গাড়ি লতিফুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে থাকেন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউ মার্কেট ও শাহবাগ থানার পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD