বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজশাহীতে ‘ইমো হ্যাকার’ চক্রের ৬ সদস্য গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রাজশাহীতে ‘ইমো’ হ্যাকিং ও বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১০ জুলাই) র‌্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) এর একটি দল রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বাঘা থানাধীন নন্দীগ্রাম এলাকার সামসুল সরকারের ছেলে সেলিম রেজা (২৪), তুলশিপুর গ্রামের আনিসুল মোল্লার ছেলে সাদিকুর রহমান (২৪), মিলিক বাঘা এলাকার ইতিম বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২১), আবুল হোসেনের ছেলে আবু জাফর (১৯), দক্ষিণ বাঘা এলাকার মৃত আবুল কালামের ছেলে রবিন ইসলাম (২২) ও আলাইপুর গ্রামের মৃত তাজের ছেলে ইসরাফিল হোসেন (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা চারঘাট থানার খেড়ুর মোড় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই এই ছয়জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ১৩ টি মোবাইল, ১৮ টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ১টি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অভিনব কায়দায় প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করেত। এরপর ভিকটিমের পরিচিত জনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা একটি মামলা করা হয়েছে।

মামলার বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ইমো হ্যাকার চক্রের ৬ জনকে আটক করে র‌্যাব একটি মামলা করেছে। গ্রেফতার এই ছয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD