শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় এ বছরে প্রথম মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশে রোববার ৯০ বয়সী এক নারী মৃত্যুবরণ করেন।

শনিবার নিউ সাউথ ওয়েলস ২৪ ঘণ্টায় নতুন ৫০ রোগী শনাক্তের কথা জানিয়েছিল; রোববারের আগ পর্যন্ত সেটিই ছিল চলতি বছরের সর্বোচ্চ দৈনিক শনাক্ত। এবারের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৫৬৬ রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছেন। প্রদেশটির হাসপাতালগুলোয় এখন ৫২ জন করোনা রোগী ভর্তি আছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ১৫ জন। ৫ জন রয়েছেন ভেন্টিলেশনে।

কোভিড-১৯ সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী অন্যান্য দেশের তুলনায় মহামারিকে ভালোই সামলেছে। মহামারি শুরু থেকে রোববার পর্যন্ত দেশটি রোগী দেখেছে ৩১ হাজারের সামান্য বেশি, মৃত্যু হয়েছে ৯১১ জনের।

বিবিসি জানিয়েছে, দেশটিতে এখন চল্লিশোর্ধ্ব ব্যক্তি এবং স্বাস্থ্য বা চাকরির কারণে ভাইরাসের সংস্পর্শে আসার ঝুঁকিতে আছেন এমন নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে।

গত ২৬ জুন সিডনিতে ‘বাড়িতে অবস্থান করার’ আদেশ জারি করা হয়। এর মধ্যে আরও কিছু লোক আক্রান্ত হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এই বিধিনিষেধ থাকবে ১৬ জুলাই পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD