শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্রেপ্তার বেশিরভাগই নিম্নআয়ের মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

আবুল হোসেন। ঢাকার নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে ভ্যানগাড়িতে চা-বিস্কুট বিক্রি করে সংসার চালান। দোকানটি বন্ধই রেখেছিলেন কিন্তু গত সোমবার রাতে তার দোকানের মালামাল চুরি হয়। মঙ্গলবার সকালে তিনি দোকানের সামনে যান। তার মুখে মাস্ক পুরোটা পরা ছিলো না। তখন নিউমার্কেট এলাকা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।

মোহাম্মদ হাসান। কামরাঙ্গীরচরে দর্জির সেলস এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। রাতে খাবার কেনার জন্য বের হয়ে গ্রেপ্তার হন।

আব্দুল কুদ্দুস। কামরাঙ্গীরচরে তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। ঘরে খাবার না থাকায় রিকশা চালাতে তিনি রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান। কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে সে ঘর থেকে বের হয়েছিল। কদমতলী থানা পুলিশ গ্রেপ্তার করে।

কেবল চা বিক্রেতা আবুল হোসেন, রিকাশাচালক আব্দুল কুদ্দুস, দর্জির সহকারী মোহাম্মদ হাসান নয়, সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ওইদিন ঢাকার সিএমএম আদালতে ৫৫৫ জনকে হাজির করা হয়। তাদের প্রত্যেকে ১০০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান।

রামপুরা থেকে ছেলেকে ছাড়িয়ে নিতে আসা মুদি ব্যাবসায়ী নাসির উদ্দিন জানান, আমার ছেলের মুখে মাস্ক না থাকায় গতকাল সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে।

মুগদা থেকে আসা হোটেল ব্যবসায়ী শায়ের উদ্দিন খান জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অকারণে রাস্তায় চলাফেরা করায় ছেলেকে আটক করে।

কঠোর বিধিনিষেধ না মানার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। তাদের কেউ ভ্যানগাড়িতে চা-বিস্কুট বিক্রি করেন, কেউ অটোরিকশা চালান, কেউ বা হকার। সংসারের খরচ মেটাতে বিধিনিষেধ অমান্য করতে হচ্ছে তাদের।

এ ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশিকিউশন বিভাগ) এ এসএম হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত ৪৫১১ জনকে জরিমানা এবং ২ জুলাই ও ৩ জুলাই এই দুইদিন ৫৪ জনকে একদিন করে কারাদণ্ড দিয়ে আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তবে ৩ জুলাইয়ের পর থেকে কাউকে জেলে প্রেরণ করা হয়নি। সবাইকে ১০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের এক বিবৃতিতে নিম্ন আয়ের মানুষকে গ্রেপ্তার, হাজতে পাঠানো ও শাস্তি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা যথেষ্ট পরিমাণ ত্রাণের ব্যবস্থা করার দাবি জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD