শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মাহমুদউল্লাহর অবসরের সিদ্ধান্ত নিয়ে যা বললেন আশরাফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টই মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টেস্ট তা নিশ্চিত অনেকটাই।

এই টেস্ট খেলেই অবসর নেবেন বলে ড্রেসিংরুরে আভাস দিয়েছিলেন রিয়াদ।

ফর্মের তুঙ্গে থেকে তিনি কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা নিয়ে বিস্মিত দেশের ক্রিকেটমহলের অনেকেই।

মাহমুদউল্লাহভক্তরাও অবাব।

তবে মাহমুদউল্লাহ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তার মতে এভাবে ফর্মের তুঙ্গে থাকা অবস্থাতেই অবসর নেওয়া উচিত ক্রিকেটারদের। রিয়াদ সে কৌশল অবলম্বন করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

দীর্ঘ ১৬ উপেক্ষিত ছিলেন মাহমুদউল্লাহ। পরে হুট করেই সুযোগ পান হারারে টেস্টে টাইগারদের একাদশে।

আর সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন। খেললেন দেড় শ রানের ঝকঝকে এক অপরাজিত ইনিংস।

মাহমুদউল্লাহর অবসর নেওয়া সিদ্ধান্তের প্রসঙ্গে এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘ সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে দেখলাম বিসিবি সভাপতি বলেছেন- তুমি দেশে এসে অবসর নাও, আরেকটা ম্যাচ আয়োজন করি। আরেকটা ম্যাচে যে সে দুই ইনিংসে জিরো করবে না এটার তো কোনো গ্যারান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল তফাৎ।’

মাহমুদউল্লাহ বিচক্ষণের মতো সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান।

তিনি বলেন, ‘বাংলাদেশে যতদিন ক্রিকেট থাকবে ততদিন রিয়াদের নাম এভাবে লেখা হবে যে, একজন ক্রিকেটার ছিলেন যিনি অভিষেকে ৫ উইকেট পেয়েছেন আর বিদায়ী ম্যাচে ১৫০ করে অপরাজিত ছিলেন। আমি মনে করি এজন্যই তার সিদ্ধান্ত সঠিক। ওর জায়গায় থাকলে আমিও এভাবে চিন্তা করতাম। এখন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি মনোযোগী হবে রিয়াদ।’

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD