শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাশিমপুর জেলে বসেই না’শকতার পরিকল্পনা করে ভারতে গ্রে’প্তার জ’ঙ্গিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

ভারতের কলকাতায় গতকাল (রোববার) গ্রেপ্তারের পর জেএমবির স্লিপার সেলের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির ও রবিউল ইসলাম।

জেমএমবির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা জানান, বাংলাদেশের কাশিমপুর কারাগারে বসেই একটা স্লিপার সেল চালায় জঙ্গি নেতা নাহিদ তাসনিম। তার নির্দেশেই একটি গ্রুপ আলাদা আলাদাভাবে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করে। বড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।

তিন জেএমবি সদস্য গ্রেপ্তার হলেও, দলে আর কে কে রয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। পাশাপাশি তাদের কী পরিকল্পনা ছিল তাও জানার চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারের পরই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। তারা জানতে পেরেছেন, বাংলাদেশের কাশিমপুর জেলে বসেই এ রাজ্যে নতুন একটি স্লিপার সেল খোলার নির্দেশ দিয়েছিল জঙ্গি নেতা নাহিদ তাসনিম। তার নির্দেশ পেয়ে মালদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে জেএমবির জঙ্গিদের একটি দল। সেই দলেরই ৩ জনকে রোববার গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের (এসটিএফ) একটি দল।

কলকাতার পুলিশ আরো জানায়, পশ্চিমবঙ্গে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য রীতিমতো বাংলাদেশ থেকে অর্থ আসত। সেই অর্থের যোগান দিত জামায়াতের ডাকাতি শাখার প্রধান হুজি নেতা আল আমিন। অপরদিকে কাশিমপুর জেলে বসেই বিভিন্ন বেআইনি কাজ করে নাহিদ তাসনিম। সেখান থেকে আল আমিনের মাধ্যমে টাকা পৌঁছাত নয়া স্লিপার সেলের সদস্যদের কাছে। সূত্র : জি-নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD