শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ৭০ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন ডেঙ্গু রোগী। চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৬ জন। এর মধ্যে ৫৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন আছেন ২০৯ জন। ২০৮ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সবাই ঢাকার বাসিন্দা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD