শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিছিয়ে গেল শ্রীলঙ্কা-ভারত ম্যাচের সময়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

লঙ্কান টিমে করোনার ছোবলে পিছিয়ে গেছে শ্রীলঙ্কা-ভারত সিরিজ। নতূন সূচি অনুযায়ী সীমিত ওভারের সিরিজ মাঠে গড়াবে ১৮ জুলাই। আগের সূচি অনুযায়ী ১৩ জুলাই থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

সিরিজের সঙ্গে এবার পেছাল ম্যাচের সময়ও। নতুন সূচিতে ওয়ানডে ম্যাচ পিছিয়ে গেছে আধঘণ্টা। আর টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে এক ঘণ্টা পরে।

ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটা থেকে। এখন একদিনের ম্যাচ শুরু হবে দুপুর তিনটা থেকে।

অন্য দিকে সন্ধ্যা সাতটা থেকে মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি। নতুন সূচি বলছে, এখন রাত আটটা থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ।

ইংল্যান্ড থেকে ফিরতেই করোনা হানা দেয় শ্রীলঙ্কা দলে। ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের পর করোনায় আক্রান্ত হন দলের বিশ্লেষক জিটি নিরোশান। দুজনের শরীরেই পাওয়া যায় করোনার ডেলটা ভেরিয়েন্ট। এ কারণে পিছিয়ে যায় শ্রীলঙ্কা-ভারত সিরিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD