শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাছ চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাছ চুরির অপবাদে তৃতীয় শ্রেণির এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

নির্যাতিত শিশু জুয়েল রানা (৯) ৮নং দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর সরকার পাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। সে পূর্ব মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

এর আগে শুক্রবার সকাল ১০.৩০মিনিটে মল্লিকপুর তামলাই দিঘি পাড়ের পাশে জনৈক জহিরুল ইসলামের বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৩ জুলাই) নির্যাতনের ঘটনার ছবি ফেসবুকে ভাইরাল হয়।

জুয়েলের বাবা মনির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ চুরির অপবাদে তাকে একটি গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতন চালান একই গ্রামের রমজান আলী বাসু। এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে অভিযুক্ত রমজান আলী বাসু বলেন, হাসি তামাশা করে তাকে বেঁধে দুইটা বাড়ি দিয়েছি। নির্যাতন করিনি।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD