শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে আরও ১৯ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২২৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৩ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও সাতজন নারী ছিলেন। এর মধ্যে আটজন ছিলেন করোনা পজিটিভ।

মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোর, নওগাঁ ও পাবনার তিনজন করে এবং সিরাজগঞ্জ ও বগুড়ার একজন করে রোগী ছিলেন।

এর মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও বগুড়ার একজন করে মোট আটজন করোনা পজিটিভ ছিলেন। নওগাঁর একজন রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় তিনি মারা গেছেন। অন্য ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৭৬ জন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD