শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুলাই ) সকাল ছয়টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৫৩ পিস ইয়াবা, ৭০৫ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ ও ২২ কেজি ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD