শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রামেক হাসপাতালে আবারও ২৫ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

রামেক হাসপাতালে আবারও ২৫ মৃত্যুরামেক হাসপাতালে আবারও ২৫ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আবারও ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জন মারা গিয়েছিলেন। হাসপাতালে চলতি জুলাই মাসে এ পর্যন্ত ২৪৮ জনের মৃত্যু হলো। আর গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

বুধবার (১৪ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন। এর মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার তিনজন করে, নওগাঁর দুইজন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।

মৃতদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন অন্য চারজন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। আর সুস্থ হয়েছেন ৫৪ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যা ৪৫৪টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD