শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদেশগামী শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৭ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদন করার কথা জানিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়ের ‘করোনা সেল’।

পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু মহামারীর কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষা নিতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।

নিবন্ধনের ইমেইল ঠিকানা- vaccine.coronacell@mofa.gov.bd

ইমেইলের বিষয় হিসেবে “Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)” উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9 লিংকের গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আবেদন পরবর্তী তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করতে হবে।

এছাড়া প্রাসঙ্গিক যে কোনো তথ্যের জন্য একই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD