বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

গাইবান্ধা সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল হককে (২৯) আটক করেছে র‌্যাব।

বুধবার (১৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৩, সিপিসি-৩, (গাইবান্ধা) ক্যাম্প অভিযানিক দল। আটককৃত সাজ্জাদুল সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ওই গ্রামের নিজ বাড়ি থেকে সাজ্জাদুলকে আটক করে র‌্যাব।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। সোমবার রাতে শাওন তার মায়ের কাছে নেশা দ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে এলোপাথারি মারপিট করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে শাওন। চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD