শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজনকে জামিন ও বাকি ৬ জনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ জুলাই) বিকেলে চার দিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে মামলাটি উঠে। আসামিপক্ষ সবার জামিনের আবেদন করলে আদালত এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার আটজন হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম , তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব, তারেক ইব্রাহীম , তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, শাহান শান আজাদ, মামুনুর রশিদ ও সালাউদ্দিন। এদের মধ্যে জামিন পেয়েছেন আবুল হাসেমের ছেলে তাওসীব ইব্রাহীম ও তানজীম ইব্রাহীম। বাকিদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৮ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ড ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে মারা গেছেন ৫২ জন। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD