শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এডিস মশার কামড়ে ৬ মাসে ১৬ শিশুর ডেঙ্গু হলেও জুলাইয়ে ৮ দিনে ২১ জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৩ শিশু আইসিইউতে ভর্তি। আগামী দুই মাসে আরও ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

বুধবার (১৪ জুলাই) ঢাকা শিশু হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি। আক্রান্তদের মধ্যে অধিকাংশ স্কুলের শিক্ষার্থী। কেউ বাসায় আবার কেউ বাইরে খেলতে গিয়ে এডিস মশার কবলে পড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে।

মিরপুর কাজীপাড়ার থেকে রায়হান নামে ১৩ বছরের এক শিশুকে ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পাঁচদিন আগে তার ডেঙ্গু ধরা পড়ে। এতে রক্তের প্লাটিলেট অনেক কমে গিয়ে দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রায়হানের বাবা ফরিদ উদ্দিন বলেন, ঘরের বাইরে রায়হান বের হয় না। এরপরও এডিস মশা কোথা থেকে কামড়ালো বুঝতে পারছি না।

হাসপাতালের নিয়মিত পরিসংখ্যানে দেখা যায়, গত ৭ জুলাই দুজন, ৮ জুলাই দুজন, ৯ জুলাই চারজন, ১০ জুলাই চারজন, ১১ জুলাই দুজন, ১২ জুলাই চারজন ও ১৩ জুলাই তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রিপওয়ানুল আহসান বলেন, চলতি মাসে শিশুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তাদের ৬ থেকে ১৫ বছরের শিশুর সংখ্যা বেশি। আগামী দুই মাস প্রকোপ বেশি থাকবে বলে মনে করছেন এই চিকিৎসক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD