শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

টানা ১৭ দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলতে শুরু করেছে গণপরিবহণ। তবে মহাসড়কে পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহণ চালকরা।

বৃহস্পতিবার মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকেই করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতিতে গাড়ি চলছে।

তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম যানজটের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD