কুড়িগ্রাম জেলার সদর উপজেলার চেকের মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
শুক্রবার(১৬ জুলাই) ভোররাত এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত দুই আসামিরা হলেন, সদর উপজেলার হলােখানা ইউনিয়নের টাপুর চর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র সামিউল ইসলাম সামি(২৮) এবং অপর আসামি একই উপজেলার বড়াইবাড়ি গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুল কুদুস কানন(৪৩)।
সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার বলেন, তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর শুক্রবার দুপুরে জেলে পাঠানো হয়।