শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

নিবন্ধন ছাড়াই টিকা পাবেন গার্মেন্ট শ্রমিকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : গাজীপুরে পোশাক শ্রমিকরা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাস প্রতিষেধক টিকা নিতে পারবেন। রোববার (১৮ জুলাই) গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর সিভিল সার্জন জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পোশাক শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এ জন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে। আগামী কাল থেকে তাদেরকে নিবন্ধন ছাড়াই টিকা দেয়া হবে।

তিনি বলেন, রোববার তুষুকা ডেনিম, তুষুকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টসের ১০ হাজার শ্রমিককে মর্ডানার টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে সব শ্রমিকদের টিকার আওতায় আনা হবে।

নিবন্ধন ছাড়াই টিকা দেয়ার বিষয়ে ডা. খায়রুজ্জামান আরও বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে টিকা গ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।

আরোও পড়ুন :

করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবে সরকার: শিক্ষামন্ত্রী

চার লেনের গাড়ি চলছে এক লেনে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

রাজধানীতে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশী

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD