বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

জুয়া খেলায় ইউপি সদস্য-গ্রামপুলিশ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়া খেলা অবস্থায় এক ইউপি সদস্য ও গ্রামপুলিশকে আটক করেছে থানা পুলিশ।

আটকরা হলেন— উপজেলার কাটলা ইউনিয়ানের উত্তর কাটলা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে এমাজ উদ্দিন (৫০) ও দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মৃত শ্রী বিনোদ চন্দ্র সরকারের ছেলে শ্রী বিমল চন্দ্র সরকার (৬০)।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার মহন্ত।

বিরামপুর থানার উপপুলিশ পরিদর্শক শাহিন জানান, কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে আলিম উদ্দিনের ইউক্যালিপটাসগাছের বাগানে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সেখানে গেলে জুয়া খেলা থেকে ৭-৮ জন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। পরে জানা যায়, তারা হলেন বর্তমান কাটলা ইউপি সদস্য ইমাজ উদ্দিন ও অবসরপ্রাপ্ত গ্রামপুলিম বিমল চন্দ্র সরকার। তাদের জুয়া খেলার অপরাধে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD