বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নওগাঁয় ২১ লাখ জাল টাকাসহ যুবক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নওগাঁয় ২০ লাখ ৮৮ হাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান হায়দার (২৪) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৫। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় জেলার নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের জোনাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর (নুনগোলা বাসস্ট্যান্ড) এলাকার ইব্রাহিম ছেলে। র‌্যাব-৫ আজ রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাকইল গ্রামের জোনাকীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকার মোট ২ হাজার ৮৮টি নোটসহ তাকে আটক করা হয়। র‌্যাব আরো জানায়, তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD