শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

বাপ্পা মজুমদারের ‘নীল মাছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

বিনোদন প্রতিবেদক : করোনাকালেও গানে নিয়মিত কাজ করছেন বাপ্পা মজুমদার। সেই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘নীল মাছি’ শিরোনামে নতুন এই গানটি লিখেছেন পলিন কাউসার।

এ গান প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, গানটি এক কথায় চমৎকার ও সাবলীল। কথা ও সুরে ভিন্নতা আছে। বেশ আনন্দ নিয়ে গেয়েছি। আশা করছি রুচিশীল শ্রোতাদের কাছে গানটি সাড়া জাগাবে।

গানটি সম্পর্কে গীতিকার পলিন কাউসার বলেন, একটি গান শুধুই লিরিক আর টিউনের কোনো মিক্সিং নয় বরং তার চাইতেও বেশি কিছু। সেই হিসেবে কোনো গান যখন আমি লিখি তাতে আমার চেষ্টা থাকে একটি অন্যরূপ দেওয়ার, যেন মানুষ তার নিজস্ব দর্শনের সঙ্গে মিশিয়ে একটি রিল্যাক্সেশন পেতে পারে। বাপ্পাদার অনবদ্য গায়কী প্রতিটি শব্দকে জীবন্ত করেছে দারুণভাবে। আশা করছি গানটি সবার ভালোলাগবে।

জানা গেছে সংগীত পরিচালক রাজন সাহার সঙ্গীতায়োজনে স্টুডিও জয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ‘নীল মাছি’ গানটি প্রকাশ হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD