শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প

দুই মাস পর মা-বাবাকে দেখে ফের খামারবাড়িতে সালমান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

 

ভারতে লকডাউন ঘোষণা দেওয়ার আগে নিজের পানভেল খামারবাড়িতে বেড়াতে গিয়েছিলেন সালমান খান। বর্তমানে সেখানেই রয়েছেন বলিউডের এই সুপারস্টার।

কিন্তু মা-বাবাকে দেখার জন্য হয়তো সালমান খানের মনটা ছটফট করছিলো। তাইতো দীর্ঘ ৬০ দিন লকডাউনে থাকার পর গত ১৯ মে মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

বাবা-মায়ের সঙ্গে দেখা করার সময় সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন সালমান খান। এর জন্য সরকারের অনুমতি নিয়েছিলেন ৫৪ বছর বয়সী এই তারকা। বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর আবার পানভেল খামারবাড়িতে ফিরে এসেছেন সাল্লু।

পানভেল খামারবাড়িতে শুধু সালমান খান একা নন, তার সঙ্গে আরও রয়েছেন তার বোন অর্পিতা খান শর্মা-আয়ুশ শর্মা দম্পতি, অভিনেত্রী ওয়ালুসা ডি’সুজা, জ্যাকলিন ফার্নান্দেজ ও সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভানটুর।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD