বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ইজিবাইক ও মোটরসাইকেল এখন ইয়াবা পাচারের অন্যতম বাহন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা ৪০ হাজার ইয়াবাসহ একটি ইজিবাইক ও চালককে আটক করেছে। এ পরিমাণ ইয়াবার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। চালক ইজিবাইকের ব্যাটারির ভেতর লুকিয়ে পাচার করছিল ইয়াবার চালানটি।

আটক পাচারকারী ইজিবাইক চালকের নাম রাসেল মিয়া (২৫)। তিনি উখিয়া উপজেলা সদরের হাজাম রোড এলাকার ছালামতুল্লাহর পুত্র।

রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারুক ইব্রাহিম জানান, আজ সকাল ৭টার দিকে কুতুপালং থেকে কক্সবাজারমুখী একটি ইজিবাইকের ব্যাটারির ভেতর লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চালককে আটক করা হয়। চালক কৌশলে ব্যাটারিতে ভরে পাচার করছিলেন এ পরিমাণ ইয়াবা।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ইজিবাইকটিকে আটক করে তল্লাশি শুরু করেও প্রথমে কিছু পাওয়া যাচ্ছিল না। পরে দেখা যায় গাড়ির দুইটি ব্যাটারির মধ্যে একটির তারগুলো কেন জানি এলোমেলো। তল্লাশির পর দেখা গেল ওই ব্যাটারিটির ভেতরের সবকিছু খুলে ফেলে ৪০ হাজার ইয়াবা ভর্তি করে পাচার করা হচ্ছিল।

বিজিবি’র ব্যাটালিয়ান অধিনায়ক আরো জানিয়েছেন, আটক ইজিবাইকচালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকা থেকে কক্সবাজার-চট্টগ্রাম ও টেকনাফ মহাসড়কের লিংক রোড পর্যন্ত পৌঁছে দেওয়ার চুক্তি এক লাখ টাকা। ইয়াবার মালিকের সাথে ইজিবাইক ও মোটরবাইকের চালকরাই এখন সরাসরি পরিবহণের চুক্তি করে থাকে।

মরিচ্যা বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, ইজিবাইক ছাড়াও মোটরবাইকেও ইয়াবার চালান পাচার হচ্ছে। গতকাল শুক্রবার সকালে মরিচ্যা চেকপোস্টে একটি মোটরবাইকের ব্যাটারিতে ভরে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত সপ্তাহেও ইজিবাইকে পাচারকালে ৩০ হাজার ইয়াবাসহ চালককে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াবার ডিপো হিসাবে পরিচিত কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে চালান পরিবহণে নিয়োজিত রয়েছে শত শত মোটরবাইক ও ব্যাটারিচালিত ইজিবাইক। এই দুই প্রকারের যানবাহনে করে পাচারকারীরা নানা কৌশলে পাচার করছে ইয়াবার চালান। ইয়াবা নিয়ে গ্রামীণ সড়ক পথেই বেশিরভাগ চালান পাচার করা হয়ে থাকে। টেকনাফ-কক্সবাজার মহাসড়ক ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে থাকেন ইয়াবা পাচারকারীরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD