বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

পিতৃপরিচয় পাবে নবজাতক, অভিযুক্ত গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

কুমিল্লার দেবীদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের শিকার হয়েছেন। এর ফলে ওই নারী এক সন্তানের জন্ম দেন। নবজাতকেরে পিতৃপরিচয়ের জন্য দ্বারে দ্বারে ঘোরেন ভুক্তভোগীর পরিবার। তবে কেউ ন্যায় বিচায় দেয়নি। এক পর্যায়ে বিষয়টি র‍্যাবকে জানায় ভুক্তভোগী পরিবার। পরে অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার ওই নারীর পরিবারের পক্ষ থেকে কুমিল্লা র‌্যাব-১১ এর কার্যালয়ে অভিযোগ করা হয়। পরে র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার কেপিএস মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের অভিযুক্ত কাজী মো. সোহাগ মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।

কাজী সোহাগ ওই গ্রামের কাজী মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একজন চা বিক্রেতা।

আজ রবিবার সকালে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ উপ-পরিচালক কোম্পানীর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত সোহাগ গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। এর ফলে ওই নারী অন্তঃসত্তা হয়ে পড়ে। ১০ জুলাই ওই নারী পুত্র সন্তান জন্ম দেন।

গ্রেপ্তারকৃত সোহাগকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সে স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) মো. আরিফুর রহমান এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না বলে জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD