বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কুমিল্লায় আ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার, গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ সুমন ও একই জেলার বিরামপুর উপজেলার ভাগলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুসফিকুর রহমান।

রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় রোববার সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পাচার করে আসছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুই মাদক ব্যবসায়ীকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD