শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিন মিনিটেই স্বর্ণ জিতলেন নোরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

অনায়াসে অলিম্পিকে স্বর্ণ জেতার কথা হয়তো কল্পনাও করেননি নোরা জকোভা। কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। মাত্র তিন মিনিটের মধ্যে স্বর্ণপদক জিতেছেন কসোভোর এ জুডোকা।

মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জয়ী নোরার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিক। ম্যাচ শুরুর পর মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ড কাটতেই হঠাৎ নোরার দিকে ডাইভ দেন ফরাসি প্রতিপক্ষ কিসিক।

জুডোতে এটা অন্যতম বড় অপরাধ। এ কারণে নোরাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়। টোকিও অলিম্পিকে কসোভোর এটি দ্বিতীয় স্বর্ণ। তবে সব মিলিয়ে কসোভোর তৃতীয় জুডোকা হিসেবে অলিম্পিকে স্বর্ণ জিতলেন তিনি।

অলিম্পিকের এবারের আসরে কসোভোকে প্রথম স্বর্ণ উপহার দেন দিস্তিরা ক্রাসিনিকা। ২০১৬ রিও অলিম্পিকে কসোভোকে প্রথম স্বর্ণ এনে দেন মাজলিন্দা কেলমেন্ডি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD