বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভিটামিন ওষুধের নামে ইয়াবা বিক্রি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

চট্টগ্রামে ইয়াবা বিক্রির সময় মো. হারুন অর রশিদ (৩৫) ও মো. ইসমাঈল পারভেজ প্রকাশকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জুলাই) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা ভিটামিন ওষুধের কৌটা ও মোড়কেই এসব ইয়াবা বিক্রি করছিল।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, পারভেজ ডবলমুরিং থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে আগে গাঁজা বিক্রি করত। ২০১১ সালে ১২০ কেজি গাঁজাসহ ডবলমুরিং থানায় গ্রেপ্তার হয়। তার বাবাও তালিকাভুক্ত ফেনসিডিল ব্যবসায়ী। তার ভাই হাসানও ইয়াবা বিক্রি করে।

তিনি আরও জানান, মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১১ টায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ৯ নং রোডে টহল দেয়ার সময় হারুনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এত রাতে বাইরে কেন জানতে চাইলে সে জানায়, ওষুধ কিনতে বের হয়েছে। পরে তাকে তল্লাশি করলে একটি ভিটামিন ওষুধের কৌটা পাওয়া যায়।

কিন্তু সেই কৌটায় ভিটামিনের কোন ওষুধ বা ক্যাপসুল ছিলো না। সেখানে লুকানো ছিল ইয়াবা। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পারভেজকে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। ভিটামিন ওষুধের কৌটা থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে ২টি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD