বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

বেনাপোল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৮ জুলাই) দুপুরে বেনাপোল সীমান্তের ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর নামক স্থান থেকে যশোর ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের মজাদ শেখের ছেলে ফয়সাল শেখ (২২) ও শাহীন শেখ (২০)।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক শামিম হোসেন জ্নান, ডিবি পুলিশের কাছে গোপন খবর আসে বেনাপোল এলাকায় মাদকের লেনদেন চলছে। এসময় তারা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের ছোটআঁচড়া নামক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটকদের যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD