বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

নওগাঁ পুলিশের করোনা আক্রান্ত এসআই’র রাজশাহীতে মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তার নাম মোশাররফ হোসেন (৫৭)। বাড়ি পাবনার সুজানগর এলাকায়। তিনি নওগাঁ পুলিশ রিজার্ভ ফোর্সের উপপরিদর্শক (এসআই) ছিলেন।

সিভিল সার্জনের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় মোশাররফ হোসেনকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে নওগাঁ থেকে এনে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিয়ম মেনে তার মরদেহ দাফন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত পুলিশের ১২ জন সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার স্বার্থে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালকে ব্যবহার করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD