শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করেছে।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের এই টিকার দ্বিতীয় চালান শনিবার ঢাকায় পৌঁছাবে।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।শনিবার দ্বিতীয় চালানটি পৌঁছালে জাপান থেকে দুই দফায় বাংলাদেশ ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

গত ২৪ জুলাই প্রথম দফায় দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান।আগামী ৩ আগস্ট আরও ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD