শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

মালাইকাকে জুস খেতে বললেন কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

 

লকডাউনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সময় দিয়েছেন বলিউড সুন্দরী কারিনা কাপুর খান। লকডাউন শেষে নিজের ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ইনস্টাগ্রামে এসেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, লকডাউন চলাকালীন কারিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে সব ছবি পোস্ট করছেন, তাতেই বোঝা যায়, নিজেকে নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই কারিনার। তার কপালের বলিরেখা, চোখের নীচের কালি, গালের ব্রণ, নাকের উপর স্পষ্ট মেচেতার দাগ-সহ রক্তমাংসের মানুষ হিসেবে ধরা দিচ্ছেন বেবো।

এবার কারিনার পথ অনুসরণ করে আলোচনায় এসেছেন মালাইকা আরোরা। মালাইকা তার ইনস্টায় লেখেন, ‘বেবো, তোমার কথামতো লকডাউনে আমি জিমের পোশাক ছেড়ে গরমে আরামদায়ক কাফতান পরেছি। চুল ব্লো ড্রাই না করে এলোমেলোই রেখেছি। আর কোনও মেক আপ করছি না।’

এরপর মালাইকার মন্তব্যের প্রশংসা করে কারিনা লেখেন, ‘এবার ওয়াইনের জায়গায় জুস খাও।’

সম্প্রতি সুপার সাইক্লোন আম্পান ব্যাপক তাণ্ডব চালায় ভারতের পশ্চিমবঙ্গে। কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে আম্পানে বিধ্বস্ত ওই এলাকার কয়েকটি ছবি শেয়ার করেন। এ ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানা ধরণের মন্তব্য। কেউ বাংলার পাশে থাকার বার্তা দিয়েছেন, কেউ আবার এমন ছবি শেয়ার করার জন্য কারিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD