বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

কিশোরী ভাতিজিকে ধর্ষণ, ৯৯৯-এ ফোন, আটক হলো অভিযুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

কিশোরী ভাতিজিকে (১৪) ধর্ষণের দায়ে চাচা আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাটি হাজীগঞ্জের ৬ নম্বর বড়কূল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামের। আব্দুর রশিদ ওই গ্রামের নোয়া বাড়ির আব্দুস সোবাহানের ছেলে। আজ রবিবার কিশোরীর পরিবার আব্দুর রশিদকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে।

কিশোরীর মা জানান, আমরা নতুন বাড়িতে থাকি। চারদিকে থৈ থৈ পানি। তাই নৌকায় করে পাশের দোকানে সদাই আনতে যাই। এই সুযোগে মেয়েকে একা পেয়ে দেবর রশিদ সর্বনাশ করে। সদাই নিয়ে ঘরে ফিরলে মেয়ে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে সকল ঘটনা খুলে বলে।

স্থানীয় ইসমাইল ও আলমগীর হোসেন বলেন, মেয়েটির পরিবারের কান্নাকাটি শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটক করি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর পুলিশ আসলে আমরা ধর্ষককে পুলিশের হাতে তুলে দেই।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, জরুরি সেবার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মেডিক্যাল চেকআপের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে কিশোরীকে। আর আটক আব্দুর রশিদকে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD