শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় বাদ আসর জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার সেখানে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ওই সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান। পরের বছর ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD