বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কোড ওয়ার্ড বললেই মিলে ই’য়াবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

চট্টগ্রামে ইয়াবা বিক্রির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০১ আগস্ট) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়ার এমপি এসহাক রোডের আবু সওদাগরের কলোনি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা অত্যন্ত সুকৌশলে ইয়াবা বিক্রি করত। একমাত্র তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড বললেই মিলত ইয়াবা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান। বিভিন্ন জিনিসের নাম ব্যবহার করে তারা ইয়াবা বিক্রি করতো বলেও তিনি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, লাকী আক্তার (৩৫) ও নিলুফা বেগম (৪২)। লাকী আক্তারের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছয়টি এবং নিলুফারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, লাকী ও নিলুফা সুকৌশলে ইয়াবা বিক্রি করছিল। তারা আবু সওদাগরের কলোনির গেটের সামনে ইয়াবা বিক্রি করে। গেটের মুখে ছোট একটি ছিদ্র রয়েছে। গেটে দুবার নক করলে ভেতর থেকে আওয়াজ আসে কে। তখন তাদের বলে দেওয়া কোড ওয়ার্ড (বিশেষ শব্দ ও বাক্য) বললেই ছিদ্র দিয়ে ইয়াবা বের হয়। কোড ওয়ার্ড একেক সময় একেক রকম দেওয়া হয়। যেমন রোববার ছিল ‘বিস্কুট’। নির্দিষ্ট সংখ্যক বিস্কুট বলার পর ওই সংখ্যক ইয়াবা দেওয়া হয়েছিল।

এর আগে ‘গরুর মাংস’ ‘হাড্ডি’ ‘বিচি’ ইত্যাদি কোড ওয়ার্ড হিসেবে ব্যবহার করেছে তারা। রোববার নিলুফার এই পদ্ধতিতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার হয়। পরে তার দেওয়া তথ্যে লাকীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD