বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

রাজশাহীতে ৩২০ গ্রাম হেরোইনসহ আলম হোসেন (৩৪) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (৩ আগস্ট) র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। তার বাড়ি নগরীর বুধপাড়া এলাকায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাটাখালি থানার কাপাসিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। আলমের বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD