বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিশুকে ধ’র্ষণের পর খু’ন, ম’রদেহ গু’ম করতে ফেলে দিলো পুকুরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের ৫ মাস পর আসামি মো. দুলাল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি একই এলাকার আবু তাহেরের ছেলে মো. দুলাল মিয়া।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি কোনাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের সাড়ে ৩ বছর বয়সি এক শিশু বাড়ির পাশে অন্য বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ২৪ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এদিকে দীর্ঘ ৫ মাস পর ময়নাতদন্তের রিপোর্টে আসে থানায়। রিপোর্টে ওই শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। পরে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। এ মামলায় আসামি করা হয় মো. দুলালকে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক দুলালকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, দুলাল সম্পর্কে তার ভাগনে। একই এলাকায় তাদের বাড়ি। ঘটনার দিন দুপুরে তার সাড়ে ৩ বছরের মেয়ে বাড়ির ছোট শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর মেয়েটি নিখোঁজ হয়। এর ৬ দিন পর শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ওইদিন থেকেই আত্মগোপনে চলে যান দুলাল। পরে এলাকায় ফেরেন।

চকরিয়া থানার ওসির দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. জুয়েল ইসলাম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্যমতে শিশুকে ধর্ষণ, শ্বাসরোধে হত্যা ও মরদেহ গুম করার অপচেষ্টার ধারায় মামলা করা হয়েছে। ঘটনার মূলহোতা দুলাল মিয়াকেও এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD